[ দেশজুড়ে ]
শ্রীপুরে পিকআপ চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে সাহেব আলী নামে এক পিকআপ চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন।
এর আগে, দুপুর ১টার দিকে শ্রীপুর পৌরসভা মাওনা এলাকার ফখরুদ্দীন গার্মেন্টস সংলগ্ন বৈরাগির চালা গ্রাম থেকে পিকআপ চালকের ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পিকআপচালক সাহেব আলী উপজেলার মাওনা এলাকার বেরীগি চালা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী দীর্ঘদিন ধরে এলাকায় পিকআপ চালান। মঙ্গলবার সকালে তিনি একটি রশি দিয়ে গলায় ফাঁস নেন। এতে তিনি ঝুলন্ত অবস্থায় মারা যান। সকালে এলাকাবাসী ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!