[ দেশজুড়ে ]
নিখোঁজের সাতদিন পর খালে মিলল শিশুর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের সাতদিন পর নূর উল্লাহ মাপি নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের জলকদর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু নূর উল্লাহ মাপি ঐ এলাকার নুরুল আনছারের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো।
স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মাপি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শেষে না পেয়ে থানায় জিডি করা হয়। মঙ্গলবার দুপুরে জলকদর খালে মাপির মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন তার বাবা।
.png)
মাপির বাবা নুরুল আনছার বলেন, সংঘবদ্ধ চক্র আমার ছেলেকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই। জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতারের দাবি জানাই।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, নিখোঁজের সাতদিন পর জলকদর খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!