রোববার সকালে উপজেলার দলগড়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল ওই উপজেলার উলট্ট মধ্যপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
কাহালু থানার ওসি মাহামুদ হাসান বলেন, শনিবার বিকেলে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ইসমাইল। তিনি রাতেও ইজিবাইক চালাতেন বলে সন্দেহ করেননি স্বজনরা। রোববার সকালে স্থানীয়রা ধানক্ষেতে ইসমাইলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে ইসমাইলের ইজিবাইক উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।