ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানখেতে বিবস্ত্র স্ত্রী, ঘরেই পড়েছিল স্বামীর গলাকাটা মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ১০ জুন ২০২৩
ধানখেতে বিবস্ত্র স্ত্রী, ঘরেই পড়েছিল স্বামীর গলাকাটা মরদেহ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিজ ঘর থেকে শাজাহান নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির পাশের ধানখেত থেকে নিহতের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। 

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাজাহান ওই একই এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী জানান, শুক্রবার রাতে নিজ বসতঘরে ঘুমিয়েছিলেন শাজাহান ও তার স্ত্রী। পাশের ঘরে ঘুমিয়েছিল নিহতের ১০ বছরের মেয়ে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবাকে ডাকতে যায় ওই মেয়ে। এ সময় কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় পড়ে আছে তার বাবা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

এদিকে,বাড়ির পাশের ধানখেত থেকে নিহতের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাইদের সঙ্গে বিরোধ চলছিল শাজাহানের। শাজাহানের ওই সম্পত্তি নিয়ে শনিবার স্থানীয় সালিশ-মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাকে হত্যা করলো দুর্বৃত্তরা। 

মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!