রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সরকারের মোড় বাইপাস রোড এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু শিহাব ওই এলাকার এরশাদুল হকের ছেলে। সে শহরের নীলফামারী ক্যাডেট একাডেমিতে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। এ ঘটনায় রোববার সকালে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। পরদিন রোববার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় টিভি মেকানিক হাসেন আলী তার জমিতে পানি দিতে গেলে শিশু শিহাবের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
নীলফামারী সদর থানার ওসি মুক্তারুল আলম বলেন, শিশুটি নিখোঁজ হয়েছিল। নিখোঁজের বিষয়ে শিশুটির বাবার থানায় একটি ডায়েরি করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।