৮ থেকে ১০ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় নিহতের মা ও এক বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহতের নাম ঝুমা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার মৃত অবসরপ্রাপ্ত পুলিশ আব্দুল আহাদ তালুকদারের মেয়ে।
জানা যায়, স্থানীয় প্রতিবেশীরা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে দুর্গন্ধ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ তালাবদ্ধ ঘর খুলে খাটের নিচে থেকে ঝুমা আক্তারের অর্ধগলিত মরদেহ পায়।
.png)
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ জানান, নিহতের মুখমণ্ডল দগ্ধ ছিলো। আগুন অথবা এসিড-জাতীয় কিছু দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের মা ও এক বোনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।