পুলিশ জানায়, ভোরের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে দেখতে পান নবজাতকের মরদেহ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা মরদেহটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
.png)