ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদীতে ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:০৩, ১৮ অক্টোবর ২০২৩
মেঘনা নদীতে ২ ভাইয়ের মৃত্যু
ছবি: শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে আদনান হোসেন (৪) ও একই গ্রামের হক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় দুই শিশু। তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজ। পরে শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আজিজকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহত আজিজকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!