ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল পরিমাণ অস্ত্র 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ১৮ অক্টোবর ২০২৩
কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল পরিমাণ অস্ত্র 
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দীন রাকিবের ভাড়া বাসা থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির তাকবীর উদ্দীন রাকিবের ভাড়া বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ।

Advertisement

তাকবীর উদ্দীন রাকিব সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

ওসি মোহাম্মদ দাউদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জান যায়, হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি ভাড়া বাসায় কিছু লোক অস্ত্র সংগ্রহ করছে। এমন খবরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি বাসায় অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে পালিয়ে যান বাসার লোকজন। পরে দেয়াল টপকে ভেতরে ঢুকে অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় ৬ বোরের একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এছাড়া ইয়াবা সেবনের সরঞ্জাম, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, নাশকতার উদ্দেশ্যে অস্ত্রের মজুত গড়ে তুলেছিলেন রাকিব। অভিযানের সময় পালিয়ে যান রকিব। এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!