বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশ্চিম বাগডাঙ্গা গ্রামের কবীর হোসেন (৪২) ও রাজশাহী গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের যোবায়ের আলম (৩২)।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলবাজার মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও যোবায়ের আলমকে ৭৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। ঐদিন র্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই আবু হাসান তদন্ত শেষে ২০২০ সালের ৩১ মার্চ যোবায়ের আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।