ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১৯ অক্টোবর ২০২৩
কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৪
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

কি‌শোরগ‌ঞ্জের হো‌সেনপু‌র উপজেলায় অটোরিকশা এবং ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হো‌সেনপু‌র উপজেলার আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)।

জানা যায়, দুপর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুইজনকে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

হো‌সেনপু‌র থানার ওসি আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!