ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৪, ২০ অক্টোবর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
খোরশেদ আলম দিদার। ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় খোরশেদ আলম দিদার নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির এক ডাকাতদল। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিপুর গ্রামের লাতু হাজীর ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে আফ্রিকার জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, দিদার জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসায় করে আসছিলেন। কয়েকদিন আগে সেখানে ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তার বড় ভাই নজরুল ইসলামও অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকায় মারা যান।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, দিদার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। লাশ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!