[ দেশজুড়ে ]
মেঘনায় ৯০০০ মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের মেঘনা থেকে ৯০০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড ও জেলা মৎস বিভাগ। শুক্রবার দুপুরে মতিরহাট এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, মা ইলিশ রক্ষায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও জেলা মৎস বিভাগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর মেঘনার মতিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৯০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
এসময় কারেন্ট জাল রাখার দায়ে স্থানীয় এক ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা।
.png)
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোকসেদুর রহমান কর্মকর্তা আবুল কাশেম।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!