ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২ লাখ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ গেল এতিমখানায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২০ অক্টোবর ২০২৩
২ লাখ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ গেল এতিমখানায়
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি নির্দেশ অমান্য করে মাছ ধরতে যাওয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ এ অভিযান চালায়। ঢাকা বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক এসএম রেজাউল করিম এ অভিযানে নেতৃত্ব দেন।

নারায়ণগঞ্জ মৎস্য কর্মকর্তা ডা. ফজলুল কারীব জানান, সকাল থেকে মেঘনা নদী ও তীরবর্তী বিশনন্দী, চৈতনকান্দা, টেটিয়া, দয়াকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

Advertisement

পরে জব্দকৃত কারেন্ট জাল জনতার সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে গেছেন।

মৎস্য বিভাগের এ বিশেষ অভিযানে আরো অংশ নেন মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শহীদুল ইসলাম ভূইয়া, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ আসাদুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!