জানা যায়, ঐ গ্রামে বুধবার রাতে হাবিব ফকির (৪৪) নামে ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করা নিয়ে গ্রাম্য সালিশ হয়। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা হাবিবের ওপর হামলা করলে তিনি আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার তিনি মারা যান।
সালিশে হত্যার ঘটনায় আটজনকে আসামি করে বৃহস্পতিবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানায় মামলা করা হয়। নিহত হাবিব নাগেরকান্দি গ্রামের আব্দুল আউয়াল ফকিরের ছেলে।
.png)
শুক্রবার দাউদকান্দি মডেল থানার ওসি মোজ্জম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় হত্যার মামলা হয়েছে। এখনো ঘটনার সঙ্গেহ জড়িত কেউ গ্রেফতার হয়নি।