ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ মাসের শিশুর লাশ মিলল পুকুরে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২১ অক্টোবর ২০২৩
৪ মাসের শিশুর লাশ মিলল পুকুরে 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৪ মাসের এক নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশু হাজেরা উপজেলার বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে। শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

জানা যায়, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে ঘুমিয়ে ছিলেন মা রোমা বেগম। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে টয়লেটে যান। সেখান থেকে এসে তিনি আবার ঘুমিয়ে পড়েন। ভোর ৫ টায় ঘুম ভেঙে গেলে দেখেন ঘরের দরজা খোলা, পাশে শিশু সন্তান নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

শিশুর মা রোমা বেগম বলেন, সন্ধ্যায় আমার শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ২ টার দিকে ঘুম থেকে উঠে টয়লেটে যাই। তারপর আবার ঘুমিয়ে ছিলাম। ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা পাশে আমার সন্তান নেই।

Advertisement

নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহাবুব আলম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!