ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলে মারা গেল ট্রাক চাপায়, বাবা বললেন ‘ছাদ থেকে পড়ে’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২১ অক্টোবর ২০২৩
ছেলে মারা গেল ট্রাক চাপায়, বাবা বললেন ‘ছাদ থেকে পড়ে’
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকচাপায় মোহাম্মদ তাহিম নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাহিম ঐ এলাকার মো. কামালের ছেলে। কামাল পেশায় কৃষক। দুর্ঘটনার পর থেকে ট্রাকচাপায় নয়, ছাদ থেকে পড়ে ছেলে মারা যায় বলে দাবি করতে থাকেন তিনি। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের সঙ্গে কথা বললে আসল ঘটনা বেরিয়ে আসে।

এরপর জানতে চাইলে কামাল বলেন, বালির ট্রাকের চাপায় আমার ছেলের মৃত্যু হয়। ট্রাক মালিক আমাদের একই এলাকার। সবাই বলেছেন কিছু একটা করে সমাধান করে দেবেন। তাই ছাদ থেকে পড়ে মারা গেছে বলেছি সবাইকে।

Advertisement

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সকাল ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় শিশুটি ছাদ থেকে পড়ে যায় বলে উল্লেখ করেন তারা। পরে জানতে পারি বালির ট্রাক চাপা দিয়েছে। এরপর লাশ থানায় হস্তান্তর করা হয়।

ফটিকছড়ি থানার এএসআই মো. নুরুল আলম বলেন, প্রথমে ভুল তথ্য দিয়েছিল শিশুটির পরিবার। পরে আসল ঘটনা জানতে পারি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!