শনিবার সকালে বন্দরের হারবাড়িয়ার ১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় ভিড়েছে জাহাজটি। ইন্দোনেশিয়া থেকে আসা এবারের চালানে ৩৩ হাজার ১১০ মেট্রিক টন জ্বালানি কয়লা খালাস করতে সময় লাগবে ৭-৮ দিন।
জাহাজটির স্থানীয় মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি. সহকারী অপারেশন কর্মকর্তা হোসেন ইমান জানান, গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ‘মুয়ারা বিরু’ বন্দর থেকে ৫৬ হাজার ৫১০ মেট্রিক টন কয়লাবোঝাই করে ‘এমভি সাগরজিট’।
.png)
সেখান থেকে কয়েকটি সাগর পথ পাড়ি দিয়ে ১৭ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরে এসে ২৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা খালাস করে। শনিবার ভোরে সরাসরি হারবাড়িয়ার ১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় এসে নোঙর করে জাহাজটি।
এর আগে গত ৩ অক্টোবর ১১তম চালানের ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা খালাস করে মোংলা বন্দর ত্যাগ করে বিদেশি জাহাজ ‘এমভি লুনা রোজা’।