ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে বেরিয়ে বৃদ্ধ নিখোঁজ, ধানক্ষেতে মিলল মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ২১ অক্টোবর ২০২৩
মাছ ধরতে বেরিয়ে বৃদ্ধ নিখোঁজ, ধানক্ষেতে মিলল মরদেহ
ফাইল ফটো

লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হাবিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম (ধনীটারী) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন হাবিবুর। সারাদিন বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে বিকেলে স্থানীয় মকছেদুল নামে এক কৃষক তার জমিতে কীটনাশক দিতে গেলে ধানক্ষেতের পাশে হাবিবুরকে পড়ে থাকতে দেখেন। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

Advertisement

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!