[ দেশজুড়ে ]
পূজামণ্ডপে করছিলেন নাচ, হঠাৎ নিথর রাকেশ
ফাইল ফটো
মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট এলাকায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পষ্টে রাকেশ সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ২টার দিকে পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। মৃত রাকেশ সরকার একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে।
জানা যায়, ওই দুর্গা মণ্ডপে রাত ২টার দিকে টেবিল ফ্যানের তারে বিদ্যুৎস্পষ্ট হন রাকেশ। পরে এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চিকিৎসক মু. সজিব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ওই পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর মন্ডল জানান, রাত ২টার দিকে মণ্ডপে রাকেশসহ কয়েকজন যুবক নাচছিল। হঠাৎ একটি টেবিল ফ্যানের তারের সঙ্গে জড়িয়ে যায় রাকেশ। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!