সোমবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়।
.png)
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে ৮ বছরের ছেলে রানাকে কাজ করতে বলেন বাবা নজরুল ইসলাম লিটন। তবে অপারগতা স্বীকার করে রানা। এ সময় ক্ষিপ্ত হয়ে ছেলেকে এলোপাতাড়ি মারধর করেন বাবা লিটন। গুরুতর অবস্থায় রানাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৩ নভেম্বর তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেয়ায় পথে মারা যায় রানা।
এ ঘটনায় শিশু রানার মা বুলি আরা ১৩ নভেম্বর সদর থানায় একটি হত্যা মামলা করেন। সোমবার মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।