ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবান-রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২৩ অক্টোবর ২০২৩
বান্দরবান-রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু
নিহত ইউপি সদস্যে মো. হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

বান্দরবান-রাঙ্গামাটি সড়কে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ইউপি সদস্যের নাম মো. হেলাল উদ্দিন (৩৭)। এ ঘটনায় আহত হয়েছেন মো. নুরুন্নবী নামে আরো এক ব্যক্তি।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবানের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. হেলাল উদ্দিন সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার বাসিন্দা মো. করিম উল্লাহর ছেলে। 

Advertisement

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কুহালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন মোটর সাইকেলযোগে পদুয়া ইউনিয়ন হতে বান্দরবানে ফেরার পথে একটি কাঠবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়ার ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা মো. নুরুন্নবী নামে অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, একটি কাঠবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে তাদের রাঙ্গুনিয়ার ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করে। নুরুন্নবীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই বিষয়ে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হেলাল উদ্দিন নিহত হয়েছে। 

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি জানলাম। তবে ঘটনাস্থলটি বান্দরবান সদর থানার অধীনে নয় বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!