মাগুরায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
মাগুরায় কৃষকদের মাঝে গম, ভুট্টা, মসুর, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিপু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত প্রমুখ।
.png)
২০২৩-২৪ অর্থবছরে রবি ও বিভিন্ন ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, সদর উপজেলায় ১৪ হাজার ৮৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ এবং তিন হাজার ১০০ কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হবে। এছাড়া প্রতি কৃষক পাবেন ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।