ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে বাবা-ছেলে নিহত 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ৩১ অক্টোবর ২০২৩
মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে বাবা-ছেলে নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরো তিনজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাদারীপুর -শরিয়তপুর মহাসড়কের মটের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকসহ চালককে হাতনাতে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। 

নিহতরা হলেন সদর উপজেলা চর খোয়াজপুর এলাকার মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬)।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কোটের মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকার যাচ্ছিলেন। এ সময় তারা মঠের বাজার এলাকার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা মহাদেব দেবনাথ ও তার ছেলে মিঠুন দেবনাথ ঘটনাস্থলেই মারা যায়।

এ দুর্ঘটনায় আবুল হাওলাদার, আলাওল ফকির ও শফিক নামের তিনজন যাত্রী আহত হয়েছেন।  

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!