বুধবার বিকেলে উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্দি গ্রামের আলী মাস্টারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মৃত আব্দুস সামাদের ছেলে মো. দেলোয়ার হোসেন, চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের মো. মোস্তফার ছেলে মো. মনির হোসেন ও একই এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে মো. কালাম।
.png)
জানা যায়, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা রিকশাচালক আবুল কাশেমের স্ত্রী নুর জাহান বেগম দীর্ঘদিন ধরে গরু-বাছুর লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বুধবার দুপুরে বাড়ির দরজায় একটি বাছুর গরু ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। কিছুক্ষণ পর একটা অটোরিকশায় করে অজ্ঞাতনামা ৪-৫ জন চোর নুরজাহান বেগমের বাড়ির সামনে নামেন এবং গরু তুলে নিয়ে পালিয়ে যান। পরে রিকশাচালাক আবুল কাশেম কবিরহাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওইদিন বিকেলে উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্দি গ্রামের আলী মাস্টারের বাড়ির সামনে থেকে গরুসহ তিন চোরকে গ্রেফতার করে পুলিশ।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। তারা অটোরিকশায় করে বিভিন্নস্থান থেকে গরু চুরি করে। তাদের চক্রের অনেকেই কৌশলে দৌড়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।