ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ২ নভেম্বর ২০২৩
ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর লালপুলে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিনিবোঝাই ট্রাকটি লালপোল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, বুধবার রাত ৪টা ২০মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।  

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!