রোববার সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রে এসে কথাগুলো বলছিলেন ৭৫ বছরের জুলেখা বেগম। তিনি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা (মিয়া চানের বাড়ি) এলাকার মুগল হোসেনের স্ত্রী।
এ আসনে রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
.png)
স্কুল পড়ুয়া নাতি ইয়াছিন বলেন, দাদি হাঁটতে পারে না, তাই দাদি আমাকে সঙ্গে নিয়ে আসছে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এরমধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন এই সংসদীয় আসনটিতে। উপ-নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪০৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৯২ হাজার ৬৬৪জন।