[ দেশজুড়ে ]
নোয়াখালীতে পিকআপে আগুন, ককটেল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর চাটখিলে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে এ অগ্নিসংযোগ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার পৌর বাজারের সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়ানো একটি পিকাআপ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি এমদাদুল হক। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!