মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবির ওসি মো. নূর আলম।
গ্রেফতারকৃত মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
.png)
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, পুলিশের করা এক মামলায় যুবদল নেতা সুমনকে গ্রেফতার করা হয়েছে। তবে সদর মডেল থানার আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।