[ দেশজুড়ে ]
নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি শেখ উপজেলার কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জনি শেখ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে লোহাগড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!