[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ২১ মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২১ মামলার আসামি যুবদল নেতা মাসুদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।
এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর গ্রামের উত্তর ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ ঐ এলাকার আবুল হাশেমের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
ওসি তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সলিমপুর গ্রামের উত্তর ফকিরপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, মাসুদের বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও খুনসহ বিভিন্ন অপরাধে ২১টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!