বুধবার সকাল সাড়ে ১০টায় স্কুলের দোলনায় দোল খেতে গিয়ে তার মৃত্যু হয় বলে জানা যায়। নুসাইবা আক্তার দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার মো. শহিদুল ইসলাম মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুসাইবা স্কুলে আসার পর দুই সহপাঠীর সঙ্গে স্কুলের দোলনায় দোল খেতে যায়। এ সময় নুসাইবা দোলনায় আটকে গুরুত্বর আহত হয়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আল আমিন জানান, গলায় দোলনার শিকল পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নিগার সুলতানা জানান, ঐ স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।