শনিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে সাইকেল র্যালির উদ্বোধন করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন- সদর থানার ওসি ইফতেখার আলম প্রধান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক পাল, সাইকেল লাভারের এডমিন আলামিন বিশ্বাসসহ জেলা পুলিশ সদস্যরা।
র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের ১নং রেলগেট, বড়পুল, আহম্মদ আলী মৃধা কলেজ, তালতলা মোড় ঘুরে আবার একই স্থানে শেষ হয়। প্রায় ৬০০ রাইডার সাইকেল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নেয়া সাইকেলে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ঝুলানো ছিল।
.png)
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সাধারণত আমাদের চারপাশে মাদকসহ যেসব অপরাধ ঘটে থাকে, তা নিয়ন্ত্রণ করা পুলিশেরই দায়িত্ব। এসব ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সচেতন করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। বর্তমানে কিশোর-কিশোরীরা মোবাইল ফোনে আসক্ত। তারা শারীরিক পরিশ্রম করতে চায়না। খেলাধুলায় অমনোযোগী। আমরা আশা করবো- এই সাইকেল র্যালির মাধ্যমে যুবসমাজ ঘর থেকে বেরিয়ে আসবে। তারা ভালো কাজে আত্মনিয়োগ করবে।