ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারী নির্যাতন রোধে নোয়াখালীতে সাইকেল র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৪ নভেম্বর ২০২২
নারী নির্যাতন রোধে নোয়াখালীতে সাইকেল র‌্যালি
তারুণ্যের র‌্যালি

নোয়াখালীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমতায় যাত্রা তারুণ্যের সাইকেল র‌্যালি হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে গিয়ে শেষ হয়। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে সুবর্ণচর ও বেগমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে।

Advertisement

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), নোয়াখালী জেলা স্কাউট ও অ্যাকশনএইড বাংলাদেশ।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত চালুর দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!