২০০ ফুট পতাকা নিয়ে বগুড়ায় ব্রাজিল ভক্তদের আনন্দ র্যালি
বগুড়ায় ২০০ ফিট পতাকা নিয়ে আনন্দ র্যালি করেছেন ব্রাজিলের সমর্থক ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে শুভ কামনা জানাতে ব্রাজিল ফ্যানস ক্লাবের ব্যানারে এ আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে সদরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এ র্যালি বের করা হয়। এতে প্রায় এক হাজার ব্রাজিল ভক্ত অংশ নেন।
এ র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয়া ফুটবল প্রেমীদের হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন দেখা গেছে। এ সময় ব্রাজিল ফুটবল দলের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়। ব্রাজিল, ব্রাজিল স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
.png)
র্যালির আয়োজকদের মধ্যে রয়েছেন, ব্যবসায়ী তৌহিদ পারভেজ বিপ্লব ও পরিমল প্রসাদ রাজসহ আরো অনেকে।
ব্রাজিলকে দূর থেকে উৎসাহিত করতে বগুড়ায় আনন্দ র্যালির আয়োজন করা হয়। খেলায় কেউ জিতবে, কেউ হারবে এটাই নিয়ম। এবার বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের ঘরেই যাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবলের বিশ্বকাপ। এতে ৩২ দল অংশ নিবে। কাতার বিশ্বকাপে সারাদেশের ন্যায় বগুড়াতেও বইছে উৎসবের আমেজ।