ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্রাজিলের লুঙ্গি পরে অমিতাভ রেজা বললেন, গিট্টু খুলবো না

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ১৮ নভেম্বর ২০২২
ব্রাজিলের লুঙ্গি পরে অমিতাভ রেজা বললেন, গিট্টু খুলবো না
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েকদিন বাকি। এরমাঝেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের ভক্তদের মাঝে তুমুল উম্মাদনা। আর এই তালিকা থেকে বাদ যায়নি শোবিজ অঙ্গনের তারকারাও।

শোবিজের গুণি নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী কোন দলের সাপোর্টার? ডেইলি বাংলাদেশ-এর পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি অকপটে বলে দেন ব্রাজিল তার পছন্দের দল।

শুধু তাই নয় তার সোশ্যাল মিডিয়ায় মিডিয়া নজর দিলে দেখা যায় প্রিয় দলের জার্সি ডিজাইন করা লুঙ্গি পরে ফেসবুকে পোস্টও দেন এই নির্মাতা। আর ক্যাপশনে লিখেন- জিতি বা হারি গিট্টু খুলবো না।

Advertisement

সেই পোস্ট কমেন্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, সঙ্গে ভালোবাসার ইমু দিয়েছেন। এছাড়াও অভিনেতা জামিল হোসেন মন্তব্যের ঘরে লিখেছেন, ভাই আমারটা কই। তার সঙ্গে হাসির রিয়্যাক্ট দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!