[ দেশজুড়ে ]
রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
৫০ গ্রাম হেরোইনসহ তরিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেফতার মাদক ব্যবসায়ী তরিকুলের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায়।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তরিকুলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!