ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন আকাশ কুমার কুন্ডু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১১ নভেম্বর ২০২৩
কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন আকাশ কুমার কুন্ডু
আকাশ কুমার কুন্ডু। ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডুকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত করা হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভায় এ ফলাফল প্রকাশ করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দফতরের পরিচালক মো. হুসাইন শওকত।

Advertisement

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম  জানান, কুষ্টিয়া জেলার সেরা ইউপি চেয়ারম্যান ও সেরা ইউপি সচিব হিসেবে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক ও ইউপি সচিব মনোনীত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!