ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় নকল আকিজ ও মিঠু বিড়িসহ ৩ জন আটক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০২, ১০ নভেম্বর ২০২৩
কুষ্টিয়ায় নকল আকিজ ও মিঠু বিড়িসহ ৩ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় নকল ব্যান্ডরোল যুক্ত তৈরি আকিজ বিড়ি ও মিঠু বিড়িসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির বারোদাগ গ্রামের ভেলকিরপুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল ব্যান্ডরোল যুক্ত ৬৫ হাজার আজিজ বিড়ি ও নকল মিঠু বিড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৯৫ হাজার টাকা। 

ভেড়ামারা থানার ওসি জহুরুর ইসলাম জানান, বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়িসহ সুজন ইসলাম, লালন সরদার ও শাহিন আলীকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ও বাহাদুরপুর ইউনিয়নে। আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

ওসি আরো জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!