ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় মাকে শ্বাসরোধ হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ১২ নভেম্বর ২০২৩
বগুড়ায় মাকে শ্বাসরোধ হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

বগুড়ায় মা সোনিয়া চৌহানকে হত্যার দায়ে গোপাল চৌহান (২২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত গোপাল চৌহান বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহানের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার ঘোষ রজত।

Advertisement

তিনি বলেন, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল তার মা সোনিয়া চৌহানকে (৬৫) নিজ বাড়িতে হত্যা করেন। হত্যার পর সকালে গোপাল নিজেই থানায় হাজির হন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ৮ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গোপাল।

এপিপি আরও বলেন, গোপাল কিছু করতেন না, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতেন। তিনি ছোট থাকতেই তার বাবা মারা যান। গোপালের ধারণা, তার মা সোনিয়া বাবাকে হত্যা করেছেন। এ নিয়ে ঘটনার দিন রাতে বাড়িতে যান গোপাল। তখন তার মা ঘুমিয়ে ছিলেন। ওই সময় মোটা সুতা দিয়ে মায়ের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন গোপাল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার এ রায় দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!