আটককৃতরা হলেন- মো. সোহেল, মো. রিয়াজ, মো. আক্তার হোসেন, মো. জুবায়ের, মো. ওমর ফারুক, মো. জুনায়েদ, মো. হেলাল উদ্দিন ও মো. সাদ্দাম হোসেন। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৪৭ এবং ৪৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা।
পুলিশ জানায়, ভাসানচর থেকে নদীতে সাঁতার কেটে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে আসেন আট রোহিঙ্গা। সেখান থেকে হেঁটে গুপ্তছড়া ঘাটে আসেন তারা। ঘাট থেকে টিকিট কেটে ওঠেন একটি যাত্রীবাহী জাহাজে।
.png)
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে কুমিরা-গুপ্তছড়া নৌপথের একটি যাত্রীবাহী জাহাজ থেকে আট রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভাসানচরে ফিরিয়ে দেওয়া হবে।