ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০০:১৮, ৯ নভেম্বর ২০২৩
গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক
আলী জোহর। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ থেকে আলী জোহর নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃত রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ আহমদের ছেলে।

Advertisement

ওসি মো. ফায়েজুর রহমান জানান, মঙ্গলবার রাতে কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি গ্রামে চুরি করতে যায় ঐ রোহিঙ্গাসহ তিন সদস্যের একটি দল। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও আলী জোহর নামের ঐ রোহিঙ্গা যুবককে আটক করে গ্রামবাসী।

তিনি আরো বলেন, আটককৃত যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!