[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক
কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আমির সুলতান নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প- ৮/ওয়েস্ট, ব্লক-এ/৫৯ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির সুলতান একই ক্যাম্পের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
.png)
তিনি জানান, শুক্রবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প- ৮/ওয়েস্ট, ব্লক-এ/৫৯ এলাকায় অভিযান চালিয়ে আমির সুলতান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেন এপিবিএন সদস্যরা। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!