[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে হামিদ হোসেন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি এবং ৪৩০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।
এর আগে, মঙ্গলবার রাতে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হামিদ হোসেন একই ক্যাম্পের শরিফ হোসেনের ছেলে।
.png)
৮ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় একটি এলজি, দুই রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি এবং ৪৩০ ইয়াবাসহ হামিদ হোসেন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!