[ দেশজুড়ে ]
নাশকতার প্রস্তুতিকালে কৃষকদলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ১০
ছবি: ডেইলি বাংলাদেশ
নাশকতার প্রস্তুতির সময় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অবরোধ কর্মসূচিতে নাশকতা করার প্রস্তুতির সময় তাদেরকে নগরীর প্রাইম মেডিকেল কলেজ ও লালবাগ এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, সোমবার সকালে প্রাইম মেডিকেল কলেজ ও লালবাগ এলাকা থেকে নাশকতার প্রস্তুতির ঘটনায় হাতেনাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক আরেক অভিযানে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!