মৃত শিশুটির নাম মো. আবদুল কাদের (৬)। সে ওই এলাকার ব্যবসায়ী মো. আবু ছৈয়দের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় ঘরের পাশে কাদেরকে বড় একটি সাপ কামড়ায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে একটি ইনজেকশন দেওয়ার পর তার অবস্থা খারাপ হলে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর মেম্বার জানান, সাপের কামড়ে আমার এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ চৌধুরীও সাপের কামড়ে শিশুটির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।