মঙ্গলবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম মস্তফাপুরে কৃষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জলিল মাতুব্বর ওই গ্রামের মৃত সেকান আলী মাতুব্বরের ছেলে।
জানা গেছে, মাগরিবের নামাজ শেষে বাড়ির উঠানে কাজ করছিলেন জলিল মাতুব্বর। এ সময় তার পায়ে কামড় দেয় সাপ। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাদের মাদারীপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
.png)
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।