ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাপের কামড়ে সোনিয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। তিনি বিটঘর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।

সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, রাতে হাতে মেহেদী দিচ্ছিল সোনিয়া। এ সময় সোফায় বসা অবস্থায় একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল জানান, সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। মেয়েটির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!