ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো

রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকায় সাপের কামড়ে নার্গিস বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভবানিপুর ৮ নম্বর ওয়ার্ডের ড্রাইআইস ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস বেগম ভবানীপুর গ্রামের রিকশাচালক নয়ন শেখের স্ত্রী ও হারুন শেখের মেয়ে।

নয়ন শেখ বলেন, সন্ধ্যায় বসতঘরে ঝুলিয়ে রাখা একটি ব্যাগের মধ্যে হাত দেয় নার্গিস। এ সময় সেখানে লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওন শারমীন জানান, মৃত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!