[ দেশজুড়ে ]
সাপের কামড়ে রাতে ৭ মাসের মেয়ে, সকালে মায়ের মৃত্যু
সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যুতে স্বজনদের শোক। ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ায় সাপের কামড়ে মা আয়েশা খাতুন ও তার সাত মাস বয়সী মেয়ে নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা খাতুন মারা যান। এর আগে বুধবার মধ্যরাতে আয়েশা খাতুনের শিশুকন্যা নুসরাত জাহানের মৃত্যু হয়।
আয়েশা কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে গ্রামের ইব্রাহীম আলীর স্ত্রী ও তাদের মেয়ে নুসরাত।
.png)
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু মা এবং মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন আয়েশা। এ সময় তাদের দুজনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বুঝে উঠার আগেই শিশুটির মৃত্যু হয়। মাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে একটি কালো রংয়ের ডোরাকাটা সাপ উদ্ধার করে মেরে ফেলে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!